নিজস্ব প্রতিবেদক, রংপুর | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
রংপুরে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঘুষ দেওয়ার অপরাধে কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাইদুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটক শিক্ষক মাইদুল ইসলাম জানান, তিনি আট লাখ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিলেন। আটক হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "আমি জানতাম না যে, ম্যাডাম ঘুষ নেন না। তাকে আট লাখ টাকা ঘুষ দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।