১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৫৯:৩২ পূর্বাহ্ন


নাজির মাহমুদের সুর ও সংগীতে গাইলেন ওপার বাংলার হৈমন্তী শুক্লা
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৫-০৭-০৬ ১৫:২১:০২
নাজির মাহমুদের সুর ও সংগীতে গাইলেন ওপার বাংলার হৈমন্তী শুক্লা


‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ‘আমার বলার কিছু ছিলোনা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু’সহ অসংখ্য জনপ্রিয় গানের কিংবদন্তি শিল্পী ওপার বাংলার হৈমন্তী শুক্লা।


দীর্ঘ অপেক্ষার পর এ কিংবদন্তি শিল্পী এবার বাংলাদেশের জনপ্রিয় সুরকার নাজির মাহমুদের সুর ও সংগীতে একটি গানে কণ্ঠ দিলেন।


এ গানটি প্রসঙ্গে সুরকার নাজির মাহমুদ বলেন, ‘‘এই প্রথম আমার সৌভাগ্য হয়েছে মহান শিল্পীর একটি গানে সুর করার। তার অনেক গানই বিখ্যাত হয়ে আছে। যেগুলো কখনো হারিয়ে যাবে না। এমন শিল্পীর জন্য গানটি করতে পেরে ভালো লাগছে।’ 

গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। গতকাল কলকাতার একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী শুক্লা। এটি এস পি ডি মিউজিক (কলকাতা) থেকে প্রকাশ হবে বলে জানা গেছে।


গীতিকার সুদীপ কুমার দীপ বলেন, ‘‘হৈমন্তী শুক্লার মতো একজন কিংবদন্তির জন্য গান লিখতে পারা আমার জন্য বিরাট আনন্দের বলতে পারি। গানটির ভয়েস দেবার পর তিনি আমার সঙ্গে ভিডিও কলে কথাও বললেন, আশীর্বাদ করলেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।’’