১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৫৫:৪৩ অপরাহ্ন


‘তোরা আমাকে ভালো হতে দিলি না’: সালমান মুক্তাদিরের নতুন পোস্ট ঘিরে ফেসবুকে তোলপাড়
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-২৯ ১৫:০০:০২
‘তোরা আমাকে ভালো হতে দিলি না’: সালমান মুক্তাদিরের নতুন পোস্ট ঘিরে ফেসবুকে তোলপাড় জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির I ছবি: সংগৃহীত


ইসিবি চত্বরে তাণ্ডবের পর ইউটিউবারের রহস্যময় স্ট্যাটাস; স্টুডিওতে হামলার ঘটনায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬

       রাজধানীর ইসিবি চত্বরে নিজের নিজস্ব ড্রিম প্রজেক্ট ‘ব্রাউনফিশ স্টুডিও’তে সন্ত্রাসী হামলা, ব্যাপক তাণ্ডব ও লুটপাটের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বাক্যের নতুন এক পোস্ট দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। হামলা পরবর্তী নানা প্রতিক্রিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাকযুদ্ধে খবরের শিরোনামে থাকা সালমানের এই সংক্ষিপ্ত ও রহস্যঘেরা বার্তাটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে ডিজিটাল মাধ্যমে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক লাইনের স্ট্যাটাসে সালমান লিখেছেন, "তোরা আমাকে ভালো হতে দিলি না।"

সালমানের এই একটি বাক্যকে কেন্দ্র করেই নেটদুনিয়ায় শুরু হয়েছে অনুসারীদের তীব্র প্রতিক্রিয়া, নানা জল্পনা-কল্পনা ও মিশ্র মন্তব্য। পোস্টটির মন্তব্যের ঘরে নেটিজেনদের একাংশ তাকে সাহস যুগিয়ে পাশে থাকার আশ্বাস দিলেও, অন্যেরা এটিকে সালমানের পুরোনো ফর্মে ফেরার বার্তা কিংবা বড় কোনো চমক আসার পূর্বাভাস হিসেবে দেখছেন।

পোস্টটিতে এক অনুরাগী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, "ভালোর দাম নাই ভাই, তুমি খারাপই থাকো।" সালমানের কঠিন পদক্ষেপের প্রত্যাশায় আরেকজন লিখেছেন, "খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।" সমঝোতার নানা দিক টেনে এক নেটিজেন মন্তব্য করেছেন, "কেউ কি সমঝোতা করতে এসেছে? না হলে কিন্তু পুরো বাঁশ প্রস্তুত হচ্ছে।" আবার আরেকজন বাস্তবতার ইঙ্গিত দিয়ে লেখেন, "ভালো মানুষ হওয়ার থেকে সত্যবাদী হওয়া বেশি জরুরি।"

বিপদের মুখে সালমানকে প্রেরণা দিতে গিয়ে একজন অনুসারী ইতিবাচক মন্তব্য করেছেন, "রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।" সালমানের অতীত কনটেন্টের জনপ্রিয় রূপ মনে করিয়ে দিয়ে অন্য একজন জানতে চান, "তাহলে আগের চরিত্রটা কবে দেখতে পাব?" আবার সালমানের পরবর্তী কোনো সামাজিক বা কনটেন্ট ধামাকাকে নির্দেশ করে একজন নেটিজেন লিখেছেন, "ট্র্যাজেডিকে প্রচারণায় রূপ দিচ্ছে। তোমরা নতুন চমকের জন্য প্রস্তুত থাকো।"

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর ‘নিউগিনি প্রপার্টিজ’ আবাসন প্রকল্পে দিনগত রাতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই সশস্ত্র হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের প্রযোজনা প্রতিষ্ঠান 'ব্রাউনফিশ স্টুডিও'।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই হামলা, ভাঙচুর ও সম্পদ লুটের ঘটনায় সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।