১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫০:৪৪ অপরাহ্ন


সৌদির তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম!
আন্তর্জাতিক ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-২৩ ১৭:১৯:৪৪
সৌদির তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম! ছবি: সংগৃহীত


ড্রোন হামলার ১০ দিন পর লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে পুনরায় অপরিশোধিত তেল রপ্তানি শুরু; ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি হ্রাস

        ড্রোন হামলার পর বন্ধ হয়ে যাওয়া নিজেদের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ (East-West) তেল পাইপলাইনের কার্যক্রম সফলভাবে পুনরায় চালু করেছে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরাশক্তি সৌদি আরব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত থেকেই লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়ানবু বন্দর দিয়ে চীনসহ বৈশ্বিক বাজারে আবারও খনিজ তেল রপ্তানি শুরু হয়েছে বলে তিনটি সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর আকস্মিক ড্রোন হামলার মুখে নিরাপত্তার স্বার্থে সৌদি আরবকে তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছিল। এর ফলে দেশটির লোহিত সাগরীয় ইয়াানবু বন্দর থেকে জ্বালানি তেল জাহাজে তোলা একপ্রকার স্থবির হয়ে পড়ে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, মঙ্গলবার সৌদির পাইপলাইন সচল ও তেল সরবরাহ পুনরায় শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্ববাজারে ব্যবসায়ীদের মধ্যে জ্বালানি তেল বিক্রির প্রবণতা হু-হু করে বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড অপরিশোধিত তেলের (Brent Crude) ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি কমে গত ৮ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

উদ্বুদ্ধ ভৌগোলিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রপথে তেল পারাপার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংকটময় এই পরিস্থিতিতে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবুর দিকে স্থানান্তর করছিল, যা সমগ্র বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুনরায় চালুর প্রাথমিক পর্যায়ে পাইপলাইনটি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম গতিতে তেল সরবরাহ সরবরাহ করছে। ঘটনার বিষয়ে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ (Saudi Aramco) তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও একটি সূত্র জানায়, আরামকো সরবরাহ প্রক্রিয়া দ্রুত প্রতিদিনের সেই স্বাভাবিক ৪০ লাখ ব্যারেলে ফিরিয়ে নেয়ার নিরবচ্ছিন্ন চেষ্টা চালাচ্ছে। তবে এক নিরাপত্তা সূত্র সতর্ক করে বলেছে, সার্বিক ব্যবস্থা পুরোপুরি হামলার পূর্বাবস্থায় পৌঁছাতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।

বাণিজ্যিক সূত্র নিশ্চিত করেছে, পুনরায় চালু হওয়া পাইপলাইনটি লোহিত সাগরের উপকূলে অবস্থিত আরামকোর নিজস্ব শোধনাগারগুলোতে তেল সরবরাহের পাশাপাশি ইয়ানবু বন্দরে অপেক্ষমাণ তেলের জাহাজে তেল লোড করার কাজ শুরু করেছে, যার প্রথম চালানের একটি বড় জাহাজ চীনের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া দ্রুত সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীরা তাদের তেলবাহী জাহাজগুলোকে মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর ‘পোর্ট সাইদ’ ও ‘সিদি কেরির’ দিকে পাঠাচ্ছেন, যাতে সেখান থেকে জাহাজে এক পাত্র থেকে অন্য পাত্রে (Ship-to-Ship) সুবিধাজনকভাবে তেল স্থানান্তর করা যায়।