১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১২:১৮ পূর্বাহ্ন


বাঁধনের ওপর হামলা: বাচ্চার কান্নায় ক্ষুব্ধ পরীমণি!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৮ ১৪:৩১:০১
বাঁধনের ওপর হামলা: বাচ্চার কান্নায় ক্ষুব্ধ পরীমণি! ছবি: সংগৃহীত


ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করলেন ঢালিউড তারকা

       ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর সন্ত্রাসী স্টাইলে হামলা ও হেনস্থার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বাঁধনের সঙ্গে থাকা শিশুর আকুতি ও কান্না সত্ত্বেও আক্রমণকারীদের চড়াও হওয়ার ভিডিওটি নেটপাড়ায় ছড়িয়ে পড়ার পরই নিজের প্রতিক্রিয়ায় এই ক্ষোভ উগরে দেন তিনি।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বাঁধনকে হেনস্থা করার একটি সংবাদ ও ভিডিওর লিংক শেয়ার করে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। স্ট্যাটাসে তিনি লেখেন, "বেশি কিছু না। কতগুলা কু.. বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।"

আক্রমণকারীদের মানবতাহীন আচরণের দিকে ইঙ্গিত করে তিনি আরও লেখেন, "এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।"

এর আগে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে ইতালি যান বাঁধন। সেখানে একটি পার্কে ঘোরার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি, যেখানে ছোট শিশুর উপস্থিতিতেও আক্রমণকারীরা চরম অসভ্যতা প্রদর্শন করে। বিদেশের মাটিতে একজন নারী ও দেশের প্রতিনিধিকে এমন অপমান করার ঘটনায় বিনোদন অঙ্গনসহ সর্বস্তরের নেটিজেনরা প্রতিবাদ জানাচ্ছেন।