১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:০৮ অপরাহ্ন


তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রধান রপ্তানি খাত: প্রধানমন্ত্রী তারেক রহমান
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২৫ ১৬:২১:৪৮
তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রধান রপ্তানি খাত: প্রধানমন্ত্রী তারেক রহমান


তৈরি পোশাক (আরএমজি) শিল্পের পর সেমিকন্ডাক্টর খাতই হতে পারে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাযুক্ত পরবর্তী প্রধান রপ্তানি খাত—এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক চিপ বা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে সরকার ইতিমধ্যে নানা কার্যকর পদক্ষপ গ্রহণ করছে বলে জানান তিনি।

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘বিইএআর সামিট ২০২৬’ (BEAR Summit 2026)-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ও ডিজাইন সেবার উন্নয়নে সরকারের বিভিন্ন বিনিয়োগ-বান্ধব নীতি, আকর্ষণীয় কর ছাড় এবং আধুনিক হাই-টেক পার্কগুলোর সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত সহযোগিতা পেলে এ খাতটি দেশের রপ্তানি আয়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।

তবে এই উদীয়মান খাতের সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে দক্ষতার ঘাটতি (স্কিল শর্টেজ), প্রয়োজনীয় অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অর্থায়নের মতো বড় চ্যালেঞ্জগুলোও অকপটে স্বীকার করেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনে বাংলাদেশকে অন্যতম মূল অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার, দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়সমূহ এবং বৈশ্বিক পার্টনারদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।