জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক ভূমিকার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, "যারা বর্তমানে আমাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে ট্রল করছে, তারা আসলে কেউই প্রকৃত ছাত্র নয়। এভাবে সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বা মিসগাইড করে আন্দোলনের নামে অযথা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে কোনো লাভ নেই।"
প্রধানপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে সমসাময়িক বিষয়াবলি নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, "শিক্ষার্থীরা একটি ন্যারেটিভ বা বক্তব্যকে সম্পূর্ণ নেতিবাচক ও নেগেটিভভাবে গ্রহণ করে নিলো। একটি জাতি যদি এভাবে একপাক্ষিক বা অর্ধকানা হয়ে যায়, তাহলে আমাদের সামগ্রিক ভবিষ্যৎ কোনোভাবেই ভালো হতে পারে না। আমরা এ দেশে এসেছি এবং এই জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলার পবিত্র দায়িত্ব পেয়েছি। সুতরাং, যে যত ট্রল বা সমালোচনাই করুক না কেন, আমাদেরকে আমাদের সঠিক দায়িত্ব পালন থেকে আপনারা কোনোভাবেই বিচ্যুত করতে পারবেন না।"
দেশের শিক্ষাব্যবস্থার দীর্ঘমেয়াদি লক্ষ্য ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, "ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উচ্চশিক্ষা ও পড়াশোনার জন্য বাংলাদেশে আসবে। আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ঠিক সেভাবেই আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি করছি।" তিনি আরও যোগ করেন, এই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁ অঞ্চলের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.