১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩২:৩৪ অপরাহ্ন


বিন্দুর পর শুভর নায়িকা পায়েল
বিনোদন প্রতিবেদক । ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-১৮ ০৩:১৯:১০
বিন্দুর পর শুভর নায়িকা পায়েল বিন্দু, শুভ, পায়েল


টেলিভিশন নাটকের পর দীর্ঘ বিরতি। এরপর 'ঊনিশ ২০' ওয়েব ফিল্মে জুটি বেঁধেছিলেন আরিফিন শুভ ও বিন্দু। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ছবিটি মুক্তি পেয়িছল চরকিতে। আবারও একই প্ল্যাটফর্মের সিনেমায় দেখা যাবে শুভকে। তবে এবার বিন্দু নয়, তার নায়িকা কেয়া পায়েল।

'হ্যাপিলি ম্যারিড' ছবির মধ্য দিয়ে ওটিটি-যাত্রা শুরু করতে যাচ্ছেন কেয়া পায়েল, অন্য দিকে শুভ নায়ক হিসেবেও পাচ্ছেন প্রথমবারের মতো। এটি পরিচালনা করবেন ‌'ঘুমপরী' খ্যাত নির্মাতা জাহিদ প্রীতম। চরকির ‌'মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের আরেক সিনেমা হতে যাচ্ছে ‌'হ্যাপিলি ম্যারিড'।

নির্মাতা জাহিদ প্রীতমের ভাষায়, ‘আমরা প্রতিদিন যে সামাজিক দূরত্বের মধ্য দিয়ে যাচ্ছি, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে এবং এর সঙ্গে আমাদের চিরায়ত পারিবারিক মূল্যবোধের যে সংঘাত, তার এক বাস্তবসম্মত প্রতিচ্ছবি মিলবে এই কনটেন্টে।’