১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৮:২৪ অপরাহ্ন


আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সংসদ প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০২ ১৬:৫০:০৫
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদছবি: জাতীয় সংসদ সচিবালয়


ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নেবেন। সফর শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রয়াত এই নেতার জীবন ও রাজনৈতিক কর্মজীবনের বিভিন্ন তথ্য তুলে ধরে জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি শাহাদাতবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৭৯ সালে ইরানে ঐতিহাসিক ইসলামি বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আয়াতুল্লাহ আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর আয়াতুল্লাহ আলী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানের দায়িত্ব নেন। এর পরবর্তী সময়ে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে দেশটির প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলীকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।