১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০১:১৩ অপরাহ্ন


শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৩ ১৯:২১:৪৩
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ছবি: সংগৃহীত


২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানের তদন্ত প্রতিবেদন আগামী ৭ জুনের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার (৩ মে) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত সংস্থা জানায়, ওই রাতে শাপলা চত্বরে অভিযানে ৩২ জন এবং সারা দেশে আরও অনেকের মৃত্যুর প্রমাণ পাওয়া গেছে। অভিযানে পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের সংশ্লিষ্টতা এবং সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে আর্থিক ও প্রশাসনিক মদদ দেওয়ার তথ্যও মিলেছে।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ ২৫ জনের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ওই রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যৌথ বাহিনীর অভিযানে ব্যাপক হতাহতের অভিযোগ ওঠে, যা নিয়ে দীর্ঘ দেড় বছর ধরে তদন্ত চালিয়ে আসছে ট্রাইব্যুনাল।