১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪০:৩৯ অপরাহ্ন


১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৩ ১৯:১৯:৫৩
১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ছবি: সংগৃহীত


বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ১৬ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন অতিরিক্ত ডিআইজি-সহ মোট ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তবে অবসরে পাঠানো এই কর্মকর্তারা নিয়ম অনুযায়ী তাঁদের প্রাপ্য সকল অবসরকালীন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

সাম্প্রতিক সময়ে পুলিশ প্রশাসনের সংস্কার ও গতিশীলতা আনতেই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই আদেশের ফলে পুলিশ বাহিনীর উচ্চস্তরে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।