১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৯:২৩:০২ অপরাহ্ন


ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৩ ১৬:০১:২৯
ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ ছবি: সংগৃহীত


ঢাকার গুলশান-বাড্ডা লিংক রোডে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর একটি বড় অংশে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৩ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা ওয়াসা ওই এলাকায় কাজ করার সময় অসাবধানতাবশত তিতাসের গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করে। এতে গ্যাস লিকেজ শুরু হলে জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে গ্যাস লাইনের ভালভ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে জরুরি মেরামতের কাজ চলছে।

এই মেরামত কাজের কারণে গুলশান, বনানী, বারিধারা এবং এর আশপাশের এলাকাগুলোতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আকস্মিক এই গোলযোগের ফলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। মেরামতের কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।