১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৩৭ অপরাহ্ন


বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৭:৪০:১০
বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ছবি: সংগৃহীত


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৫ মে। দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। প্রবাস জীবনের রূঢ় বাস্তবতা এবং বিদেশের মাটিতে টিকে থাকার লড়াই নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।

সিনেমার মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনসংগ্রামকে কেন্দ্র করে। এখানে মৌসুমীকে দেখা যাবে একজন বিবাহিত নারীর চরিত্রে, যিনি বাংলাদেশে স্বামী রেখে বিদেশে বৈধভাবে টিকে থাকার তাগিদে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ বা চুক্তিবদ্ধ বিয়ের পথ বেছে নেন। পরিচালক জানান, সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে এবং এর মাধ্যমে নারীর মর্যাদা ও বাস্তব জীবনের কঠিন সত্যগুলো তুলে ধরা হয়েছে।

গত মার্চে সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডাতেও মুক্তি পাবে। এছাড়া সিনেমাটির টেলিভিশন স্বত্ব ইতিমধ্যে বিক্রি হওয়ায় এবারের ঈদে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন ডন ও খোদ পরিচালক হাসান জাহাঙ্গীর। সর্বশেষ ‘সোনার চর’ মুক্তির পর এই সিনেমার মাধ্যমেই আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন দর্শকদের প্রিয়দর্শিনী।