১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:৩৮ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৩ ১৫:২৩:০৯
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে ছবি: সংগৃহীত


মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বন্ধুপ্রতীম রাষ্ট্র ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সিদ্ধান্ত ও নির্দেশনায় আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়।

রাজধানী ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে এই চিকিৎসা সরঞ্জামগুলো তুলে দেয় বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেরিত এই বিপুল পরিমাণ চিকিৎসা সহায়তা মূলত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরানের চিকিৎসা খাতে সৃষ্ট সংকট মোকাবিলায় বাংলাদেশের এই পদক্ষেপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনন্য নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দ্রুত সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।