১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:১৭ অপরাহ্ন


কোহলির নারীরুচি নিয়ে বিরক্ত ইজাবেলা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২২ ২০:১১:৪০
কোহলির নারীরুচি নিয়ে বিরক্ত ইজাবেলা ছবি: সংগৃহীত


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা এবং সাবেক প্রেমিকা ইজাবেলা লেইটের একটি কোলাজ ছবি ভাইরাল হয়েছে। যেখানে বিরাটের পছন্দের প্রশংসা করে ক্যাপশন দেওয়া হয়। তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ব্রাজিলের অভিনেত্রী ও মডেল ইজাবেলা।

ছবিটির নিচে একটি 'ক্লান্ত মুখের' ইমোজি দিয়ে ইজাবেলা মন্তব্য করেন, "১২ বছর কেটে গিয়েছে, মানুষ কেন এখনো এটা ভুলে যেতে পারছে না?" তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, এক দশকেরও বেশি সময় আগের একটি সম্পর্ক নিয়ে এখনো আলোচনা হওয়াতে তিনি চরম বিরক্ত।

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিরাট কোহলির সঙ্গে ইজাবেলার প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। তবে ২০১৪ সালে নিজের সিনেমার প্রচারের সময় ইজাবেলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে, কোহলিকে নিয়ে কথা বলার মতো আর কিছু তার কাছে নেই।

বর্তমানে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকা ইজাবেলা এখন বিবাহিত এবং দুই সন্তানের জননী। তিনি তার পরিবার নিয়ে কাতারের দোহায় সুখেই বসবাস করছেন। কোহলির বর্তমান সুখী দাম্পত্য জীবনের সঙ্গে বারবার নিজের নাম জড়িয়ে পড়ায় তিনি এবার প্রকাশ্যে নিজের বিরক্তি প্রকাশ করলেন।