১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:৪০ অপরাহ্ন


সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন না শোবিজ অঙ্গনের তারকা প্রার্থীরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২০ ১৭:২৫:২৯
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন না শোবিজ অঙ্গনের তারকা প্রার্থীরা ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন না শোবিজ অঙ্গনের তারকা প্রার্থীরা। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ৩৬ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তালিকায় দেখা যায়, জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, মডেল মেঘনা আলম এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দলের চূড়ান্ত তালিকায় তাদের কারোরই নাম আসেনি। জাতীয় কমিটির দুই দিনের সাক্ষাৎকার শেষে মূলত অভিজ্ঞ ও মাঠপর্যায়ের নারী নেত্রীদেরই প্রাধান্য দিয়েছে দলটির মনোনয়ন বোর্ড।

ঘোষিত ৩৬ জনের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি এবং নিপুণ রায় চৌধুরীর মতো অভিজ্ঞ মুখগুলো। শোবিজ তারকাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা থাকলেও দল সংশ্লিষ্টরা বলছেন, ত্যাগী ও যোগ্য নেত্রীদের সমন্বয়েই এই সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এর ফলে দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও শোবিজ তারকাদের সংসদের যাওয়ার স্বপ্ন এবার অপূর্ণই থেকে গেল।