১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০৪:৫৮ অপরাহ্ন


গ্যাস বেলুনের কারণে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল!
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৭:৫৩:১৮
গ্যাস বেলুনের কারণে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল! ছবি: সংগৃহীত


গ্যাস বেলুন বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়ায় ১৫ মিনিট বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ৫ মিনিটে কারওয়ান বাজার স্টেশন থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে লাইনে বেলুন আটকে গেলে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।