১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৪৪:৩৩ পূর্বাহ্ন


আশা ভোঁসলেকে নিয়ে যা লিখলেন শাহরুখ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৭:১৬:৩৫
আশা ভোঁসলেকে নিয়ে যা লিখলেন শাহরুখ ছবি: সংগৃহীত


কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। রোববার (১২ এপ্রিল) দুপুরে ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই সুর সম্রাজ্ঞী। তাঁর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে একটি স্বর্ণালি অধ্যায়ের অবসান ঘটল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় শাহরুখ খান আশা ভোঁসলেকে 'আশা তাই' সম্বোধন করে লেখেন, “তাঁর বিদায়ের খবরটি অত্যন্ত দুঃখের। আশা তাই-য়ের কণ্ঠ ছিল ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ, যা আগামী শত শত বছর ধরে বিশ্বজুড়ে অনুরণিত হবে। তিনি আমাকে সব সময় আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে রাখতেন, তাঁকে খুব মিস করব।”

দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে হাজার হাজার কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র ও সংগীত জগতে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা উল্লেখ করে শাহরুখ তাঁর আত্মার শান্তি কামনা করেন। আট দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ভাষায় তাঁর গাওয়া গানগুলো সংগীতপ্রেমীদের হৃদয়ে তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।