১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৮:১১ অপরাহ্ন


নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানিতে কাজ করছে সরকার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৬:১৬:১৭
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানিতে কাজ করছে সরকার ছবি: সংগৃহীত


নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

একই অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির হাতে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। তিনি প্রবাসীদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, প্রবাসে বাংলাদেশিরা কোনো ধরনের হয়রানির শিকার হলে তাদের দ্রুত আইনি সহায়তা দিতে ইতোমধ্যে ৮ থেকে ১০টি দেশে ‘ল ফার্ম’ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীরা যেন সব ক্ষেত্রে নির্বিঘ্নে সেবা পান, সেটি নিশ্চিত করতেও সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।