১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১০:৫০ পূর্বাহ্ন


সেতুমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৬:১৪:২০
সেতুমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবি: সংগৃহীত


সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (১২ এপ্রিল) মন্ত্রীর দপ্তরে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের যোগাযোগ খাতের উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী শেখ রবিউল আলম দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করার লক্ষ্যে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের সড়ক, রেল ও নৌপথের উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানান।

মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়ন ও সড়ক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতকে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।