১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৩৮:১২ পূর্বাহ্ন


ভালো শটের জন্য জীবনের ঝুঁকি নিতে পারি: পাওলি দাম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৫:২৮:১১
ভালো শটের জন্য জীবনের ঝুঁকি নিতে পারি: পাওলি দাম ছবি: সংগৃহীত


ক্যারিয়ারের শুরুর দিকে টেলিভিশন ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করলেও পাওলি দাম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক গম্ভীর ও দক্ষ অভিনেত্রী হিসেবে। তবে সম্প্রতি ‘বিবি পায়রা’ সিনেমায় একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।

দীর্ঘদিন পর পর্দায় নাচ-গান ও অ্যাকশন নিয়ে হাজির হওয়া প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে পাওলি বলেন, "সিরিয়াস অভিনেত্রী হিসেবে তকমা লেগে যাওয়ায় অনেকেই ভাবেন আমি নাচ-গান করতে পারি না। তাই এই চরিত্রের মাধ্যমে সবাইকে মনে করিয়ে দিলাম যে আমি নাচটাও পারি।" তিনি আরও জানান, অর্জুন দত্ত পরিচালিত এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি গান গেয়ে এবং নেচে তিনি দারুণ আনন্দ পেয়েছেন।

২০১৪ সালে ‘গ্যাং অফ ঘোস্ট’ সিনেমায় প্রথম আইটেম ড্যান্স করলেও ‘বিবি পায়রা’-তে তাঁর এই নাচকে আইটেম ড্যান্স বলতে নারাজ তিনি। পাওলির আক্ষেপ, গম্ভীর চরিত্রের ভিড়ে এমন বিনোদনধর্মী চরিত্রের প্রস্তাব তিনি খুব কম পান। তবে আগামীতে বৈচিত্র্যময় ও এমন প্রাণবন্ত চরিত্রে আরও বেশি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।