১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৩:২০ অপরাহ্ন


লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৫:২৫:৪৩
লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত


স্কুলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। রোববার দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, লটারি পদ্ধতি কোনোভাবেই মেধা নির্ধারণ করতে পারে না এবং এটি ধনী-গরিবের বৈষম্যও কমায় না।

মন্ত্রী স্পষ্ট করে জানান, লটারির আড়ালে কতজন স্বচ্ছভাবে আর কতজন স্বজনপ্রীতির মাধ্যমে ভর্তি হচ্ছে, তার সব খবরই তাঁর কাছে আছে। এই পদ্ধতি নিয়ে হওয়া সমালোচনার জবাবে তিনি বলেন, লটারি মেধাবীদের মূল্যায়ন করার সঠিক পথ নয়।

শিক্ষার মানোন্নয়ন ও কোচিং প্রথা বন্ধের বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের দুর্বলতার কারণেই কোচিং ব্যবসার প্রসার ঘটছে। তাই শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ওপরই সরকার সবচেয়ে বেশি জোর দিচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের আয়োজনে আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির।