১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৬:৩৮ অপরাহ্ন


হামের প্রাদুর্ভাব নির্মূলে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৪:১৫:৩৯
হামের প্রাদুর্ভাব নির্মূলে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত


দেশ থেকে হামের প্রাদুর্ভাব নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তিতে ‘হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বৈজ্ঞানিক পর্যবেক্ষণে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে, যেখানে গত ৫ এপ্রিল থেকেই জরুরি টিকাদান শুরু হয়েছে। এছাড়া আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কর্মসূচি চালু করা হবে। শিশুদের সুরক্ষা প্রদানকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বপ্ন পূরণে ও একটি সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্য মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে রাজনীতিবিদদের সম্পর্কে প্রচলিত ধারণা পরিবর্তনের এটি একটি বড় সুযোগ বলেও তিনি মন্তব্য করেন।