১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৪৬:৩৫ অপরাহ্ন


বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করলো ফিফা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৮:৩৯:৫১
বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করলো ফিফা ছবি: সংগৃহীত


২০২৬ বিশ্বকাপের টিকিটের দামে বড় পরিবর্তন এনেছে ফিফা। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ওয়েবসাইটটিতে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামে নতুন ও উচ্চমূল্যের স্তর যুক্ত করা হয়েছে। এর ফলে ক্যালিফোর্নিয়ায় প্যারাগুয়ে বনাম যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম সর্বোচ্চ ৪,১০৫ ডলারে ঠেকেছে, যা গত সপ্তাহেও ছিল ২,৭৩৫ ডলার। একইভাবে টরন্টোতে কানাডার প্রথম ম্যাচের টিকিটের দাম বেড়ে হয়েছে ৩,৩৬০ ডলার।

সবচেয়ে বড় চমক এসেছে ফাইনালের টিকিটে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের সর্বোচ্চ টিকিটের দাম ৮,৬৮০ ডলার থেকে বাড়িয়ে ১০,৯৯০ ডলার নির্ধারণ করা হয়েছে। এমনকি নিচের স্তরের ক্যাটাগরি-২ এবং ৩-এর টিকিটের দামও কয়েক হাজার ডলার বৃদ্ধি পেয়েছে। উচ্চমূল্যের কারণে সমর্থকদের সমালোচনার মুখে ফিফা কিছু সাশ্রয়ী ক্যাটাগরি চালু করলেও গ্যালারির সামনের সারির আসনগুলোর জন্য ফুটবলপ্রেমীদের এখন বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হবে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশাবাদী যে, দাম বাড়লেও ১০৪টি ম্যাচের প্রতিটিই দর্শকপূর্ণ থাকবে।