১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৮:০৩ অপরাহ্ন


মুম্বাই থেকে ফিরেই রাহুলের মায়ের সঙ্গে দেখা করলেন জিৎ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৭:০৯:২৯
মুম্বাই থেকে ফিরেই রাহুলের মায়ের সঙ্গে দেখা করলেন জিৎ ছবি: সংগৃহীত


অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে উত্তাল টালিপাড়া। গত ২৯ মার্চ শুটিংয়ের সময় সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনায় বিচার ও নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, দেব ও যিশুসহ সকল তারকা। এই পরিস্থিতিতে দীর্ঘ ১০ দিন সুপারস্টার জিতের অনুপস্থিতি নিয়ে নানা সমালোচনা হলেও শুক্রবার (১০ এপ্রিল) শহরে ফিরেই রাহুলের বাড়িতে ছুটে যান তিনি।

মুম্বাই থেকে ফিরেই শুক্রবার দুপুরে রাহুলের বিজয়গড়ের স্টুডিওতে তাঁর মা ও দাদার সঙ্গে দেখা করেন জিৎ। তবে এই সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে একদল নেটিজেন তাঁকে কটাক্ষ করেন। বিপরীতে জিতের অনুরাগীদের দাবি, তিনি নীরবতায় বিশ্বাসী এবং শহর ফিরেই কর্তব্য পালন করেছেন। এদিকে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে টালিপাড়ার প্রতিবাদ এখনও তুঙ্গে থাকলেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।