১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:১৮ অপরাহ্ন


দেশে হামের টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্য সচিব
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৫:৪৫:৩৫
দেশে হামের টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্য সচিব ছবি: সংগৃহীত


দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচি ঘোষণা করেছে সরকার। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশনে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। এছাড়া ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য সচিব আশ্বস্ত করেছেন যে দেশে টিকার কোনো ঘাটতি নেই। গবেষকদের পরামর্শ অনুযায়ী, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হচ্ছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আগে টিকা দেওয়া থাকলেও এই বিশেষ কর্মসূচিতে শিশুদের আবারও টিকা দেওয়া যাবে, তবে অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।