১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৪:৫৯ অপরাহ্ন


পহেলা বৈশাখে ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৫:০০:০৫
পহেলা বৈশাখে ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের ছবি: সংগৃহীত


আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে দেশের পাঁচটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে ওই দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, আজ সিলেটের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে পহেলা বৈশাখের পরদিন বুধবার থেকে বৃষ্টি কমে আবহাওয়া প্রধানত শুষ্ক ও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পহেলা বৈশাখের উৎসবে বৃষ্টির বাগড়া থাকতে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।