১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৪৪:৩৮ পূর্বাহ্ন


বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক সম্পর্ক গভীর: ভারতীয় হাইকমিশনার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৪:৫২:৩০
বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক সম্পর্ক গভীর: ভারতীয় হাইকমিশনার ছবি: সংগৃহীত


ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ককে অত্যন্ত গভীর ও ঐতিহ্যবাহী বলে অভিহিত করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এই উপলক্ষে ‘সম্প্রীতি’ নামে দুই দিনব্যাপী একটি চিত্র ক্যাম্পের উদ্বোধন করা হয়, যেখানে বাংলাদেশের ৩০ জনেরও বেশি বিশিষ্ট শিল্পী অংশ নেন। ক্যাম্পে নির্মিত শিল্পকর্মগুলো আগামী ৩০ এপ্রিল থেকে আইজিসিসিতে প্রদর্শিত হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপসহ আইসিসিআর স্কলাররা পারফর্ম করেন। এছাড়া অনুষ্ঠানে সদ্য প্রয়াত প্রবীণ শিল্পী তরুণ ঘোষের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। মূলত দুই দেশের সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও জোরদার করতেই এই আয়োজন।