১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৮:১০ অপরাহ্ন


জনশূন্য ইসলামাবাদ, ইস্যু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৪:৪৮:১২
জনশূন্য ইসলামাবাদ, ইস্যু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ছবি: সংগৃহীত


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে এক চূড়ান্ত পর্যায়ের শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দল এখন ইসলামাবাদে অবস্থান করছেন।

এই হাই-ভোল্টেজ বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; প্রধান সড়কগুলো বন্ধ করে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়ায় পুরো শহর এখন জনশূন্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে স্থায়ী চুক্তির পথে একটি 'চূড়ান্ত সন্ধিক্ষণ' হিসেবে অভিহিত করেছেন। মূলত এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে চলমান সংঘাতের স্থায়ী অবসান।