১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৫:০০ অপরাহ্ন


গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথে প্রেমে মজেছেন রোমারিও
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৭:৪৫:২৬
গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথে প্রেমে মজেছেন রোমারিও ছবি: সংগৃহীত


ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোমারিও এবার মাঠের বাইরে এক নতুন কেলেঙ্কারিতে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। ৬০ বছর বয়সী এই বিশ্বকাপজয়ীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি তার প্রেমিকা টিফানি বারসেলোসের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে প্রেমে মজেছেন। ৩৫ বছরের ছোট প্রেমিকা টিফানি নিজেই এই বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে রোমারিওর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন।

এই ঘটনাকে 'ডাবল ধাক্কা' হিসেবে দেখা হচ্ছে কারণ রোমারিওর নতুন প্রেমিকা টিফানির অত্যন্ত কাছের বন্ধু ছিলেন। বিচ্ছেদের পর টিফানি সামাজিক যোগাযোগমাধ্যমে রোমারিও ও সেই বান্ধবী উভয়কেই আনফলো করেছেন এবং তার পোস্ট থেকে রোমারিওর সব মন্তব্য মুছে ফেলেছেন। অথচ এই তিনজনকে আগে বহুবার একসঙ্গে দেশ-বিদেশে ভ্রমণ করতে দেখা গেছে।

ব্যক্তিগত জীবনে রোমারিও বরাবরই অস্থিরচিত্ত; টিফানির আগে ২৩ বছর বয়সী অ্যালিসিয়া গোমেসসহ আরও অনেকের সঙ্গেই তার স্বল্পমেয়াদী সম্পর্কের গুঞ্জন ছিল। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা খেলোয়াড়ি জীবনে ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে গণ্য হলেও, বর্তমান সময়ে তার এই ঘনঘন প্রেম ও বিচ্ছেদের খবরগুলো ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিচ্ছে।