১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৪:৫৫:৫৪ অপরাহ্ন


রাজধানীতে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৬:৪১:৪২
রাজধানীতে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা ছবি: সংগৃহীত


রাজধানীর পুরানা পল্টনে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে জুবায়ের আহামেদ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নুরুল টাওয়ারের সপ্তম তলার ছাদে এই ঘটনা ঘটে। পেশায় বাবুর্চি জুবায়ের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বাসিন্দা ছিলেন এবং তিনি রনক গ্রুপের এমডির ব্যক্তিগত বাবুর্চি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জুবায়ের পল্টনের ওই ভবনের ছাদে রান্নার কাজ করছিলেন। তখন তার স্ত্রী তিশা আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাগের মাথায় জুবায়ের স্ত্রীকে লাইনে রেখেই ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে ফাঁস লাগান। বিষয়টি দেখে তার স্ত্রী তাৎক্ষণিক অন্যদের জানালে তারা গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পল্টন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। জুবায়ের ও তিশার বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে।