১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১১:৩৬ পূর্বাহ্ন


এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৩:৩০:২১
এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা আর নেই ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্ররাজনীতিতে তার সরব উপস্থিতি ছিল নজরকাড়া, যার প্রমাণ পাওয়া যায় ২০১৯ সালের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে তার অংশগ্রহণ থেকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। শোকবার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাফিয়া সুলতানের অকাল প্রয়াণে এনসিপি একজন সাহসী, নিবেদিতপ্রাণ এবং আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল। তার এই চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।