১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪১:৩০ অপরাহ্ন


সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৬:১৮:২৭
সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ছবি: সংগৃহীত


ঢাকার সাভারে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বলিয়াপুর কোটাপাড়া বন্দে এলাকার আমানুল্লাহ্ মীরের স্ত্রী আমেনা মনসুর (৫০) ও তাঁর ১৬ বছর বয়সী মেয়ে জান্নাত আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি আমেনা মনসুর ও তাঁর মেয়ে জান্নাত নিজেদের বাড়ির ছাদ থেকে প্রতিবেশী আবির হাসানের বাড়িতে একটি কোরআন শরীফ ছুড়ে ফেলেন। এই দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর প্রতিবেশী আবির হাসান সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে অভিযোগের সত্যতা খুঁজে পায়। এরই প্রেক্ষিতে রোববার রাতে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত মা ও মেয়েকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। ওসি আরমান আলী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পবিত্র গ্রন্থ অবমাননার সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।