১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৬:৫৯ পূর্বাহ্ন


ফের রিমান্ডে ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৫:০৬:১৫
ফের রিমান্ডে ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন ছবি: সংগৃহীত


মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) ছয় দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক ছিদ্দিক আজাদ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন অধিকতর তদন্তের জন্য চার দিনের রিমান্ড আবেদন করেছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৫ মার্চ মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ইতিপূর্বে দুই দফায় মোট ১১ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন, যার প্রেক্ষিতে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।