১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৬:২৬ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৫:০২:৫৯
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ছবি: সংগৃহীত


পবিত্র স্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতারা। আজ রোববার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চার্চ প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। সাক্ষাতকালে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্টার সানডের ধর্মীয় ও সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ধর্মীয় উৎসবের এই আনন্দ ও শুভেচ্ছার মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে প্রতি বছর বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অত্যন্ত মর্যাদার সাথে স্টার সানডে বা ইস্টার সানডে পালন করেন। সেই উৎসবের অংশ হিসেবেই দেশের প্রবীণ চার্চ নেতারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিশেষ সাক্ষাৎকারে মিলিত হন।