১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৫০:১৮ অপরাহ্ন


ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চায় বিসিবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৫:০১:০৬
ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চায় বিসিবি ছবি: সংগৃহীত


টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তৈরি হওয়া দূরত্ব কাটিয়ে উঠতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্পর্কের টানাপোড়েন দূর করে তা পুনরুজ্জীবিত করতে সম্প্রতি বিসিসিআইকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি।

শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, আগামী সেপ্টেম্বরে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর নিশ্চিত রয়েছে। চিঠিতে মূলত গত বছর বাতিল হওয়া বাংলাদেশ নারী দলের ভারত সফর পুনরায় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দুই বোর্ডের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে আরও নতুন ইভেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। নাজমুল আবেদীন স্বীকার করেন যে, বিশ্বকাপ ইস্যুতে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, তবে নিয়মিত ক্রিকেটীয় কর্মসূচির মাধ্যমে দ্রুতই ভারতের সঙ্গে একটি শক্তিশালী ও ইতিবাচক অবস্থানে ফেরার আশা করছে বিসিবি।