১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:৫১ অপরাহ্ন


অনলাইন-অফ্লাইন ক্লাসের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৪:৫৮:৩২
অনলাইন-অফ্লাইন ক্লাসের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত


বৈশ্বিক জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালু হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে। আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, আজ ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ও বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ ও সুবিধা-অসুবিধার কথা শোনা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে অন্যান্য অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গেও আলোচনা করা হবে। এই সপ্তাহের মধ্যেই একটি রূপরেখা তৈরি করে বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত নির্দেশনা আসবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় করতে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাসের প্রস্তাব নিয়ে সরকারের ভেতর আলোচনা চলছে। রমজান ও ঈদের দীর্ঘ ছুটি শেষে গত ২৯ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও বর্তমান পরিস্থিতিতে পাঠদান প্রক্রিয়া নিয়ে নতুন এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও জানানো হয়েছিল যে, শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি বিবেচনা করে এই সপ্তাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা জারি করবে।