রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই প্রথমে ৩টি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।