১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৬:০৮ পূর্বাহ্ন


সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০২ ১৯:৪৪:৫২
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার ছবি: সংগৃহীত


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার ও ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সাক্ষাতে ১৯৭৯ সালের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি এবং ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ২০২৫-২০২৮’-এর কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। মন্ত্রী নিতাই রায় চৌধুরী শিল্পী, গায়ক ও কারুশিল্পীদের নিয়মিত বিনিময় এবং ধ্রুপদি ও লোকসংগীতের প্রসারে গুরুত্বারোপ করেন। এছাড়া পুরাকীর্তি সংরক্ষণে পাকিস্তানের বিশেষায়িত প্রশিক্ষণের প্রস্তাবকে তিনি সাধুবাদ জানান।

পাকিস্তানি হাইকমিশনার দুই দেশের চিত্রশিল্পীদের নিয়ে যৌথ প্রদর্শনী এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও ফেলোশিপ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ বলেন, এই আদান-প্রদান দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে। বৈঠকে সংস্কৃতি সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।