১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০১:৪৩ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০২ ১৮:২১:১৩
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাইয়েদ বিন আবদুল্লাহ ছবি: সংগৃহীত


দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে বর্তমান প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশের ফলে তিনি যুব কর্মসংস্থান সংক্রান্ত নীতিনির্ধারণী ও বিশেষ তদারকির কাজে প্রধানমন্ত্রীকে সরাসরি সহায়তা করবেন।

নিয়োগের শর্তানুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। এই নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। সরকারের এই নতুন নিয়োগ যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।