১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৮:৩৮ পূর্বাহ্ন


ইডেন ছাত্রীর যৌন নিপীড়নের মামলায় গায়ক জাহিদ অন্তু কারাগারে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০২ ১৩:৫৮:৩৬
ইডেন ছাত্রীর যৌন নিপীড়নের মামলায় গায়ক জাহিদ অন্তু কারাগারে ছবি: সংগৃহীত


ইডেন কলেজের ছাত্রী ও অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

কারাগারে পাঠানোর পর এক সংবাদ সম্মেলনে অরা অভিযোগ করেন, অন্তুর সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ও প্রেম ছিল। তবে সম্প্রতি প্রফেশনাল ‘প্রোডাক্ট শুট’-এর কথা বলে তাকে বাসায় ডেকে নেন অন্তু। সেখানে কাজ শুরুর পরিবর্তে অন্তু তাকে শারীরিকভাবে হেনস্তা ও জখম করেন। অরা জানান, বাধা দিতে গেলে তাকে ঘরে আটকে রেখে মারধর এবং গলা টিপে ধরার মতো অত্যাচার করা হয়।

অরা আরও প্রকাশ করেন, অনার্স প্রথম বর্ষে পড়ার সময় গিটার শেখার সুবাদে অন্তুর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে, যা শুরু হয়েছিল একটি অনিচ্ছাকৃত শারীরিক সম্পর্কের (ধর্ষণ) মাধ্যমে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখলেও অন্তু তা অস্বীকার করতে শুরু করেন। পেশাগত কাজের অযুহাতে ফের ডেকে এনে এই বর্বরোচিত হামলা চালানো হয় বলে দাবি করেন এই অভিনেত্রী।