১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৩৭:১২ পূর্বাহ্ন


জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১২:৫৭:৫৪
জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা ছবি: সংগৃহীত


বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চে জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা শুরু থেকেই দাপট দেখায়। আগের ম্যাচের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় এদিন একাদশে ৮টি পরিবর্তন আনেন কোচ, যা মাঠে দারুণভাবে কার্যকর হয়। পুরো ৯০ মিনিট মাঠে থেকে গোল ও অ্যাসিস্ট করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের শুরুতেই হুলিয়ান আলভারেজের গোলে লিড পায় আলবিসেলেস্তেরা। বিরতির ঠিক আগে জালের দেখা পান মেসি নিজে। দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি এবং তরুণ ভ্যালেন্টিন বার্কো গোল করে ব্যবধান আরও বাড়ান। এছাড়া জাম্বিয়ার ডমিনিক চান্দার একটি আত্মঘাতী গোল আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে ৭৬ শতাংশ সময় বল দখলে রেখে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে বিশ্বচ্যাম্পিয়নরা।

ধারণা করা হচ্ছে, এটিই ঘরের মাঠে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদি তাই হয়, তবে জাদুকরী পারফরম্যান্সের মাধ্যমে ঘরের মাঠের বিদায়বেলাকে রাঙিয়ে রাখলেন এই মহাতারকা। বিশ্বকাপের আগে এই দাপুটে জয় সমর্থকদের মনে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।