১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০২:২৯ পূর্বাহ্ন


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৮:২৭:১৩
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি ছবি: সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম প্রশ্ন করেন—বিমানবন্দরটির নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না। এর জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে নাম পরিবর্তনের বিষয়টি ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে বিবেচনা করা হতে পারে। আপাতত বিমানবন্দরের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজগুলোকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে সংসদকে অবহিত করেন তিনি।