১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৫৭:৪১ অপরাহ্ন


সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৭:৪৮:০৯
সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ ছবি: সংগৃহীত


এশিয়ান কাপ বাছাইয়ের মহাগুরুত্বপূর্ণ শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে খেলা গত প্রীতি ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। গোলপোস্ট সামলানোর দায়িত্বে মেহেদী হাসান শ্রাবণের পরিবর্তে ফিরেছেন মিতুল মারমা। অন্যদিকে, আক্রমণভাগে মিরাজুলের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন।

অধিনায়ক জামাল ভূঁইয়া এই ম্যাচেও শুরুর একাদশে নেই, তাই নেতৃত্বের আর্মব্যান্ড থাকছে সোহেল রানা সিনিয়রের হাতে। রক্ষণভাগে আগের মতোই শক্ত অবস্থানে আছেন হামজা চৌধুরী, তারিক কাজী ও সাদ উদ্দিন। মাঝমাঠ ও আক্রমণে শমিত সোম ও জায়ান আহমেদের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নিয়ে বাছাইপর্বে নিজেদের অবস্থান পোক্ত করাই এখন লাল-সবুজ প্রতিনিধিদের মূল লক্ষ্য।

বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও সামিত সোম।