১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:৪০ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৫:১২:৩১
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম ছবি: সংগৃহীত


অর্থ বিভাগের যুগ্ম সচিব নুরজাহান খানমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নুরজাহান খানমের চাকরি এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।