১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৩:১৮ অপরাহ্ন


'বাংলাদেশ জিন্দাবাদ' বলে ভাষণ শেষ করলেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৬ ১৮:৪৮:১৫
'বাংলাদেশ জিন্দাবাদ' বলে ভাষণ শেষ করলেন রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত


আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাটশিল্পের ঐতিহ্য রক্ষা এবং বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়া তাঁর এই দীর্ঘ বক্তব্যের সমাপ্তি ঘটে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে।

রাষ্ট্রপতির এই বক্তব্য দেওয়ার পরপরই সারা দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক বিশ্লেষণ। অনেকেই বলছে, জুলাই-আগস্টের আন্দোলনের পর দেশ যে নতুন রাজনৈতিক দর্শনের দিকে এগোচ্ছে, রাষ্ট্রপতির এই স্লোগান তারই একটি প্রতীকী বহিঃপ্রকাশ। অনেক বিশ্লেষক মনে করছেন, ‘জয় বাংলা’ স্লোগানটি গত সরকারের আমলে একটি নির্দিষ্ট দলীয় পরিচয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছিল, তাই রাষ্ট্রপতির কণ্ঠে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলাটি একটি অন্তর্ভুক্তিমূলক এবং জাতীয়তাবাদী পরিচয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এদিকে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গুলশানে এক প্রশিক্ষণ কর্মশালায় বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সংবিধানে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিধান রয়েছে এবং তাঁর বক্তব্যে জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটা স্বাভাবিক। বর্তমান সরকারের মন্ত্রীরাও মনে করছেন, হাজারো প্রাণের বিনিময়ে যে গণতন্ত্র ফিরে এসেছে, সেখানে রাষ্ট্রপতির এই স্লোগান একটি সার্বভৌম ও শক্তিশালী বাংলাদেশের বার্তা বহন করে।