১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১১:৩০:২০ অপরাহ্ন


ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ: বিস্ফোরক দাবি তুলে সাফার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৯:৫৯:৪০
ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ: বিস্ফোরক দাবি তুলে সাফার পদত্যাগ মোহামাদ সাফা


বিশ্ব যখন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার রেশ কাটতে না কাটতেই নতুন সংকটের মুখোমুখি, ঠিক তখনই মোহামাদ সাফার এই দাবি আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, একটি ‘শক্তিশালী লবি’র স্বার্থ রক্ষায় জাতিসংঘ মানবিক বিপর্যয়কে উপেক্ষা করছে।

‘নিউক্লিয়ার উইন্টার’ ঠেকানোর আকুতি

সাফা তাঁর বিবৃতিতে লিখেছেন, “আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে। জাতিসংঘ ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এক কোটি মানুষের শহর তেহরানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং এই মানবতাবিরোধী অপরাধের সাক্ষী না হতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি।” তিনি আরও সতর্ক করেন যে, এই হামলা হলে বিশ্ব এক ভয়াবহ ‘নিউক্লিয়ার উইন্টার’ বা পারমাণবিক শীতের কবলে পড়বে।

শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ

সাফা অভিযোগ করেছেন যে, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা গাজায় গণহত্যা, লেবাননে যুদ্ধাপরাধ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে অস্বীকার করছেন। উল্টো ভিন্নমত দমন করতে তাঁকে ও তাঁর পরিবারকে ‘মৃত্যুর হুমকি’ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পূর্ব সতর্কবার্তা

সাফার এই দাবির আগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ডব্লিউএইচও আঞ্চলিক পরিচালক হানান বালখিও একটি সাক্ষাৎকারে একই ধরনের শঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা। আমরা যতই প্রস্তুতি নিই না কেন, এর ক্ষতি ঠেকানোর কোনো উপায় নেই। এর প্রভাব বিশ্বকে দশকের পর দশক ধরে বয়ে বেড়াতে হবে।”

জনগণের প্রতি আহ্বান

মোহামাদ সাফা সাধারণ মানুষকে ‘রাস্তায় নামার’ আহ্বান জানিয়ে বলেছেন, কূটনৈতিক বা প্রাতিষ্ঠানিক পথে এটি ঠেকানো সম্ভব নয়; একমাত্র জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদই এই ভয়াবহ পারমাণবিক বিপর্যয় রুখতে পারে।