১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৫৭:১৩ পূর্বাহ্ন


চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৭:৪৭:০১
চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক ছবি: সংগৃহীত


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত ও খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাদিমনগরের কয়রাডাঙ্গা মোড় থেকে একটি ট্যাঙ্ক লরি ও তেলভর্তি ড্রামসহ তাদের হাতেনাতে ধরা হয়।

আটক ব্যক্তিরা হলেন—তেল ব্যবসায়ী টিটন আলী, ট্রাকচালক আলী হোসেন এবং চালকের সহকারী রায়হান ও মোজাম হোসেন। আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাঙ্ক লরি থেকে ড্রামে তেল ভরার সময় আট ব্যারেল পেট্রলসহ একটি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির পরিমাণ প্রায় ৯ হাজার লিটার।

পুলিশের ধারণা, অন্য জেলা থেকে চড়া দামে বিক্রির জন্য এসব তেল আনা হয়েছিল। এই ঘটনায় জড়িতদের ৬০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।