১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৪৮:১৫ অপরাহ্ন


আর এস ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ, জামিন শুনানি কাল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৬:১৩:২৭
আর এস ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ, জামিন শুনানি কাল ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী আন্দোলনে গুলশানে মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। আগামীকাল মঙ্গলবার তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত রবিবার বিকেলে মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে আন্দোলন চলাকালে নির্বিচারে গুলিবর্ষণে মো. ইমরান নিহত হন। এই ঘটনায় ২০২৫ সালের ২৫ এপ্রিল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ফাহিম চৌধুরীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।