১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৬:৩৬ পূর্বাহ্ন


৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, সাধারণ ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৬:০৫:২৬
৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, সাধারণ ছুটি ঘোষণা ছবি: সংগৃহীত


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ মার্চ) ইসি সচিবালয়ের পক্ষ থেকে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এই নির্দেশনা দেওয়া হয়।

বগুড়া-৬ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান জয়ী হয়ে আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের সময় জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছিল, যেখানে এখন বিএনপি ও জামায়াতসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসাররা জানিয়েছেন, বর্তমানে দুই আসনেই নির্বাচনের পরিবেশ সন্তোষজনক রয়েছে।